পৃথিবীর যত দৃষ্টিহীন আলোকচিত্রী
আমরা যারা ফটোগ্রাফি করি তারা জানি ফটোগ্রাফিতে দেখাটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের পথপ্রদর্শকরা সবসময় বলে থাকেন দেখা শেখার কথা কারণ যে যত ভালো দেখে সে তত ভালো ছবি তুলতে পারে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে দেখা ছাড়া শুধুমাত্র অনুভুতির মাধ্যমে পুরো পরিবেশটাকে বুঝে ছবি তোলা যায়। অবাক হওয়ার কিছু নেই এটাই সম্ভব করেছেন পৃথিবীতে কিছু মানুষ। যারা আংশিক বা সম্পূর্ণভাবে অন্ধ হয়েও ফটোগ্রাফি করেছেন। জুলিয়ান রথেনস্টাইন নামে একজন পাবলিশার্স ২০১৬ সালে বিশ্বজুড়ে আংশিক এবং পুরোপুরি অন্ধ ফটোগ্রাফারদের ১৫০টি ছবি নিয়ে নিয়ে একটি বই বের করেন নাম “ The Blind Photographer ” । ছবিগুলো দেখলে অবাক লাগে প্রায়ই সাবজেক্টকে এমনভাবে উপস্থাপন করা হয় যা আমরা অনেকেই ভাবতেই পারি না। এর মাধ্যমে বুঝা যায় যে , দৃষ্টিহীন ব্যক্তিরা আসলে একরঙ্গা অন্ধকারে বাস করেন না তারাও বস্তুর উপস্থিতি , নাড়াচড়া , ঘ্রাণ , স্পর্শ , পরিবেশের গন্ধ দিয়ে পুরো পরিবেশটাকে কল্পনা করতে পারেন। ছবিগুলো শুধুমাত...