পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নন্দনতত্ত্ব ও আলোকচিত্রের ব্যবচ্ছেদ

ছবি
  ন ন্দনতত্ত্ব বা সৌন্দর্য হচ্ছে দর্শনের অনেকগুলো শাখার মধ্যে একটি যা সৌন্দর্য্যের সৃষ্টি, স্বাদ (পছন্দ) ও প্রশংসা নিয়েই মূলতঃ আলোচনা করে। Britannica-র মতে নন্দনতত্ত্ব বা সৌন্দর্য্যতত্ত্ব হলো “সৌন্দর্য্য ও স্বাদের (পছন্দ) দার্শনিক অধ্যয়ন”। সৌন্দর্য্যতত্ত্ব একটি ব্যাপক বিষয়। এর বিষয়বস্তু নির্দিষ্ট করে দেওয়া কোনভাবেই সম্ভব নয়। সৌন্দর্য্যতত্ত্বের মধ্যে সৌন্দর্যানুভুতি, শিল্পকলার বিচার, সুন্দর-অসুন্দরের পার্থক্য প্রভৃতি সমস্যাকে সাধারণত অন্তর্ভূক্ত মনে করা হয়। যে কোন কিছুর নান্দনিক গুন থাকতে পারে তবে এটি পেইন্টিং, এনিমেশন, ড্রয়িং, আলোকচিত্র, চলচ্চিত্রের মত দৃশ্যশিল্পের সাথে বিশেষভাবে সম্পর্কিত। নন্দনতত্ত্ব বিষয়ে জ্ঞানার্জনের অর্থ হলো সৌন্দর্য বিষয়ে জ্ঞানলাভ করা।  প্রকৃতিতে আমরা যা দেখি বা আমাদের দৃষ্টি ক্ষমতার মধ্যে যা দেখি তার সবকিছুই কি সুন্দর? আমরা যাকে সুন্দর বলি সেটা কি আসলেই সুন্দর। আমরা যেটাকে শিল্প হিসেবে আখ্যায়িত করি তা কি আদৌ শিল্পের পর্য ায়ভুক্ত? নন্দনতত্ত্ব পাঠের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেখার চোখ তৈরী করা, দেখার দৃষ্টিভঙ্গির সংস্কার সাধন করা। সুন্দরকে সুন্দর বলে আখ...

"Figure to ground" কি ও ফটোগ্রাফির কম্পোজিশনে এর ব্যবহার

ছবি
                                              Henri Cartier Bresson/Magnum Photos/Spain, Valencia, 1933 ফিগার টু গ্রাউন্ড ফটোগ্রাফির কম্পোজিশনে খুবই গুরুত্বপূর্ণ“ বিষয়। ছবিতে সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ডের মধ্যে কন্ট্রাস্ট যত বেশী হবে ততই ছবিটা স্ট্রং হবে। একটা উদাহরন দিলে বিষয়টা বোঝা একটু সহজ হবে।    প্রথম ছবিতে লক্ষ্য করুন সাদা ব্যাকগ্রাউন্ডে কালো বিন্দুটিকে কত সহজেই দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিতে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা বিন্দুটিকে কত সহজেই দেখা যাচ্ছে সুতরাং আপনি যদি উপরের দুটি ছবিতে দুটি বিন্দুর দিকে খেয়াল করেন দেখবেন কত সহজেই সাদা ব্যাকগ্রাউন্ডে কালো বিন্দু ও কালো ব্যাকগ্রাউন্ডে সাদা বিন্দু দেখা যাচ্ছে। এখানে স্ট্রং ফিগার টু গ্রাউন্ড নিয়ম অনুসরণ করা হয়েছে। এখানে সহজেই ফিগার (figure) দেখা যচ্ছে বিপরীত ground (ব্যাকগ্রাউন্ড) এ। যাই হোক এভাবে “ফিগার টু গ্রাউন্ড” মনে রাখা একটু কষ্টকর মনে হলেও Contrast দিয়ে মনে রাখার চেষ্টা করতে পারেন। অল্প কথায় ফিগার ...