ফটোগ্রাফিতে রঙ ও রঙের ব্যবহার
চোখ মেলেই আমরা যা দেখি সবই রঙের খেলা। আমাদের ঘরের দেয়াল, আমাদের পরিধেয় পোশাক, প্রতিদিনের রান্নার জন্য যে সবজি, পড়ার বই সবকিছুতেই রঙ। রঙ ছাড়া আমরা কিছুই দেখি না। এই মহাবিশ্বের দৃশ্যমান সব বস্তুর একটা রঙ আছে। প্রথমেই জেনে নিই রঙ কি- রঙ নিয়ে প্রথম গবেষণা করেন বিজ্ঞানী নিউটন। নিউটন গবেষণা করে দেখেন রং কোন বস্তুর নির্দিষ্ট বৈশিষ্ট্য নয় এবং এটা আলাদা কোন বস্তুও নয়। সাধারণত কোন বস্তুর পৃষ্ঠ বা তলের উপর আলো পড়লে যদি বস্তুটি আলোর সবটুকু শোষন করার পরে কোন একটা রঙ শোষন করতে না পেরে সেটাকে প্রতিফলিত করে দেয় তাহলে আমরা বস্তুটিকে সে রঙের দেখি। ফটোগ্রাফার হিসেবে ছবি তোলার জন্য অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, জানতে হয় এবং বিষয়গুলো মাথায় রেখেই ছবি তুলতে হয় যেমন- Composition Rules, Lighting Knowledge, Exposre ইত্যাদি। রঙ ও এর মধ্যে একটি। চিত্রশিল্পী, ডিজাইনার এর মত একজন ফটোগ্রাফারকেও রঙ নিয়ে জ্ঞান রাখতে হয় পাশাপাশি ছবিতে প্রয়োগ করতে হয়। ফটোগ্রাফিতে রঙ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কোন বিষয় নিয়ে বিস্তারিত জানতে গেলে সে বিষয়ে গোড়া থেকেই শুরু করা উচিত। রঙ সাধারণত তিন ধরনের- ১. Primary Color 2. Secondary Colo...