"Figure to ground" কি ও ফটোগ্রাফির কম্পোজিশনে এর ব্যবহার
Henri Cartier Bresson/Magnum Photos/Spain, Valencia, 1933 ফিগার টু গ্রাউন্ড ফটোগ্রাফির কম্পোজিশনে খুবই গুরুত্বপূর্ণ“ বিষয়। ছবিতে সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ডের মধ্যে কন্ট্রাস্ট যত বেশী হবে ততই ছবিটা স্ট্রং হবে। একটা উদাহরন দিলে বিষয়টা বোঝা একটু সহজ হবে। প্রথম ছবিতে লক্ষ্য করুন সাদা ব্যাকগ্রাউন্ডে কালো বিন্দুটিকে কত সহজেই দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিতে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা বিন্দুটিকে কত সহজেই দেখা যাচ্ছে সুতরাং আপনি যদি উপরের দুটি ছবিতে দুটি বিন্দুর দিকে খেয়াল করেন দেখবেন কত সহজেই সাদা ব্যাকগ্রাউন্ডে কালো বিন্দু ও কালো ব্যাকগ্রাউন্ডে সাদা বিন্দু দেখা যাচ্ছে। এখানে স্ট্রং ফিগার টু গ্রাউন্ড নিয়ম অনুসরণ করা হয়েছে। এখানে সহজেই ফিগার (figure) দেখা যচ্ছে বিপরীত ground (ব্যাকগ্রাউন্ড) এ। যাই হোক এভাবে “ফিগার টু গ্রাউন্ড” মনে রাখা একটু কষ্টকর মনে হলেও Contrast দিয়ে মনে রাখার চেষ্টা করতে পারেন। অল্প কথায় ফিগার ...